আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ৮টি গ্রাম পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। বন্যা ও পাহাড়ী ঢলের পানিতে বিস্তীর্ণ এলাকার রাস্তা-ঘাট ও ৫ হেষ্টর বীজতলা বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে ১০টি মৎস্য খামারের ২ কোটি টাকার মাছ।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দুল্লাহ খাঁন, বায়েক ইউনিয়নের হরিপুর, সস্তাপুর, গৌরাংগুলা, অস্টজঙ্গল, শ্যামপুর, পুটিয়া, মাদলা, নিশ্চিতপুর, পানি বন্দি দূর্গত এলাকা পরিদর্শন করেন। জেলা প্রশাসক পানি বন্দি ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিরতণ করেন। এ সময় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিবা খান, ও বায়েক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আল-মামুন ভূইয়া,কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলমগীর ভূইয়া উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা এলাকা থেকে সালদানদী দিয়ে পাহাড়ী ঢলের পানি প্রবাহিত হচ্ছে। গত দুইদিনের প্রবল বর্ষনে ও ত্রিপুরা রাজ্যের পাহাড়ী ঢলের পানিতে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সালদানদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির স্রুতে ভেঙ্গে গেছে রাস্তা ঘাট।
Leave a Reply