রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় পাহাড়ী ঢলের পানি বন্দিবাসীদের মাঝে জেলা প্রশাসক

কসবায় পাহাড়ী ঢলের পানি বন্দিবাসীদের মাঝে জেলা প্রশাসক

আবুল খায়ের স্বপন।।

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ৮টি গ্রাম পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। বন্যা ও পাহাড়ী ঢলের পানিতে বিস্তীর্ণ এলাকার রাস্তা-ঘাট ও ৫ হেষ্টর বীজতলা বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে ১০টি মৎস্য খামারের ২ কোটি টাকার মাছ।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দুল্লাহ খাঁন, বায়েক ইউনিয়নের হরিপুর, সস্তাপুর, গৌরাংগুলা, অস্টজঙ্গল, শ্যামপুর, পুটিয়া, মাদলা, নিশ্চিতপুর, পানি বন্দি দূর্গত এলাকা পরিদর্শন করেন। জেলা প্রশাসক পানি বন্দি ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিরতণ করেন। এ সময় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিবা খান, ও বায়েক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আল-মামুন ভূইয়া,কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলমগীর ভূইয়া উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা এলাকা থেকে সালদানদী দিয়ে পাহাড়ী ঢলের পানি প্রবাহিত হচ্ছে। গত দুইদিনের প্রবল বর্ষনে ও ত্রিপুরা রাজ্যের পাহাড়ী ঢলের পানিতে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সালদানদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির স্রুতে ভেঙ্গে গেছে রাস্তা ঘাট।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD