শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় প্রায় ১১ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ,চারজন গ্রেপ্তার

কসবায় প্রায় ১১ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ,চারজন গ্রেপ্তার

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ শুক্রবার দুপুরে অবৈধ ভাবে ভারত থেকে আসা ১০ হাজার ৭৫০ কেজি চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশ একটি বড় কাভার্ড ভ্যান ও দুটি পিকআপ জব্দ করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ চার ব্যক্তিকেগ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায়মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের রাণিয়ারা গ্রামের মাসুদ পারভেজ (৩২), কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর গ্রামের টিপু সরকার (৩০), মো. মামুন মিয়া (২৫), বরিশালের গৌরনদী উপজেলার দয়াসুর গ্রামের মো.সোহাগ সর্দার (২৫)। গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভারত থেকে এনে কসবা উপজেলার কুটি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা কলেজের সামনে বালুর মাঠে একটি বড় কার্ভাড ভ্যান এবং দুটি পিকআপ করে পাচার করার জন্য রাখা হয়। গোপন সূত্রে কসবা থানা পুলিশ খবর পেয়ে আজ শুক্রবার দুপুরে অভিযান চালায়। এ সময় ভারতীয় ১০ হাজার ৭৫০ কেজি চিনি ও একটি বড় কার্ভাড ভ্যান এবং দুটি পিকআপ জব্দ করেছে।ঘটনার সাথে জড়িত থাকায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশের এস.আই দিপক চন্দ্র নাথবাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, একটি বড় কার্ভাড ভ্যান এবং দুটি পিকআপ করে অবৈধ ভাবে পাচার করার সময় আসা ১০ হাজার ৭৫০ কেজি চিনি জব্দ করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদীহয়ে থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তার কৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD