শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কসবায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কসবা (ব্রা‏‏হ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় কসবা উপজেলা পরিষদ চত্তরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) মাসুদ উল আলমের সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু আক্কাছ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন; কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়া, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোলেমান খান লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাংবাদিক আঃ হান্নান, সাংবাদিক খ.ম.হারুনুর রশিদ ঢালী, কসবা উপজেলা কর্মচারী কল্যান সমিতির সভাপতি মো. মোতাহার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা স্বাধীনতা বিরোধী ৭১ এর পরাজিত ও প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে তীব্র হুশিয়ারী উচ্চারণ করে বলেন আমরা স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তি বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আমরা ৭১ এ ওদের পরাজিত করেছি। এখনো ওদের পরাজিত করবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD