শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

কসবায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

লিয়াকত মাসুদঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান ভ্রাম্যমাণ আদালত কসবা পুরাতন বাজারে অভিযান চালিয়ে তাদের অর্থদণ্ড দেন।
এসময় মেসার্স মোস্তাক ব্রাদার্সকে ৫ হাজার ও মহাদেব সাহা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান বলেন, বিকালে কসবা পুরাতন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মনিটরিং করা হয়। এসময় দেখা যায় নির্ধারিত মূল্যের চেয়ে এক রাতের ব্যবধানে পাইকারি ব্যবসায়ী মেসার্স মোস্তাক ব্রাদার্স এবং মহাদেব সাহা কেজিতে ২০ টাকা দেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এবং সরকার নির্ধারিত পণ্যের বিক্রিকৃত মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মেসার্স মোস্তাক ব্রাদার্সকে ৫ হাজার ও মহাদেব সাহাকে ৩ হাজার অর্থদণ্ড দেওয়া হয়েছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার জন্য এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD