শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ও মামলা

কসবায় লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ও মামলা

কসবায় লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ও মামলা

আবুল খায়ের স্বপন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহামারী করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। কসবা পৌর এলাকাসহ উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি গ্রামে করোনা সংক্রমণ বাড়লেও সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা সেইরকম লক্ষ করা যাচ্ছে না। করোনা সংক্রমণ রোধে জনসচেতনতার জন্য প্রশাসন, সেনাসদস্য, পুলিশ ও স্কাউট সদস্যদের তৎপরতা লক্ষনীয়। কিন্তু অধিকাংশ মানুষ লকডাউন বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাটে-বাজারে চলাফেরা করছেন। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা দেখা যায়। প্রশাসনের লোকজনদের দেখলে দোকানীরা সাটার বন্ধ করে দেয়। প্রশাসনের লোকজন চলে গেলে আবার দোকান খুলে ফেলেন। তাছাড়া প্রশাসনের লোকজনদের দেখলে সাধারণ মানুষ তড়িঘড়ি করে মুখে মাস্ক পড়ে নানা অজুহাতে ঘোরাফেরা করছেন।

আজ (০৫ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লকডাউন বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় পাঁচ ব্যক্তিকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ও পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম হাছিবা খান। এসময় সেনাসদস্য, পুলিশ, স্কাউট ও প্রশাসনের লোকজন তাকে সহায়তা করেন।

আজ (০৫ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম হাছিবা খান জানান, প্রতিদিনই জনসচেতনা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করাসহ জনগণকে উদ্বুদ্ধ করা হলেও তা অধিকাংশ জনগণ মানছেন না। গতকাল বৃহস্পতিবার লকডাউন বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ও মাস্কবিহীন অবস্থায় পিকআপ ও ট্রাক্টর চালানোর অপরাধে পঁাচ ব্যক্তিকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD