শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় সাংবাদিককে মারধোরের ঘটনায় দায়ের করা মামলার আসামী হাসান সরকার গ্রেপ্তার

কসবায় সাংবাদিককে মারধোরের ঘটনায় দায়ের করা মামলার আসামী হাসান সরকার গ্রেপ্তার

প্রতিনিধি, কসবা, ব্রা হ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে গেলে পরাজিত এক
ইউপি সদস্য পদে প্রার্থীর ছোট ভাইয়ের হাতে মারধোরের শিকার হয়েছেন মো. আবদুল
বাকের সরকার নামের স্থানীয় এক সাংবাদিক। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামী
হাসান সরকার (৩৫)কে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে
তাকে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠানো হবে।
মারধোরের শিকার মো. আবদুল বাকের সরকার নামের স্থানীয় একজন সাংবাদিক।
তিনি কসবা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক অগ্নিকন্ঠ প্রত্রিকার কসবা উপজেলা
প্রতিনিধি।তিনি কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তার হওয়া হাসান সরকার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের মো.
সাদেক মিয়া সরকারের ছেলে এবং ইউপি সদস্য ও বর্তমান নির্বাচনের পরাজিত সদস্য
প্রার্থী সুলতান সরকারের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি কসবা উপজেলার সাতটি
ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের জন্য
কয়েক ইউনিয়ন পরিদর্শন শেষে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে ভোট
গননার সময় একটি কেন্দ্রে যাচ্ছিলেন সাংবাদিক আবদুল বাকের সরকার। এ সময়
বর্তমান ইউপি সদস্য ও এবারের নির্বাচনে পরাজিত সদস্য সুলতান সরকারের ছোট ভাই
হাসান সরকার সাংবাদিক আবদুল বাকের সরকারকে মারধোর করে। এক পর্যায়ে তাকে
কানে গুরুতর আঘাত করে। স্থানীয় লোকজন এসে বাকের সরকারকে উদ্ধার করে। খবর পেয়ে
স্থানীয় সাংবাদিকরা আহত বাকের সরকারকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে এনে
চিকিৎসা করে।
এ ঘটনায় সাংবাদিক আবদুল বাকের সরকার বাদী হয়ে ওইদিন রাতে কসবা থানায়
হাসান সরকারকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরপর তিনদিন তদন্ত শেষে পুলিশ
মামলাটি এফআইআর ভূক্ত করেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কসবা পৌর শহরের নতুন
বাজার এলাকা থেকে হাসান সরকারকে পুলিশ গ্রেপ্তার করেছে। দুপুরের দিকে তাকে
ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠানোর কথা রয়েছে।
আহত সাংবাদিক মো. আবদুল বাকের সরকার বলেন, আমি পেশাগত দায়িত্ব
পালনের সময় হঠাৎ করে সুলতান সরকারের ছোট ভাই হাসান সরকার আমাকে মারধোর করতে
থাকে। আমার কানে মারাত্নক আঘাত হয়েছে।
কসবা প্রেসক্লাব সভাপতি আবদুল হান্নান ও সাধারণ সম্পাদক মো. শাহআলম
চৌধুরী বলেন, ইউপি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক মো.
আবদুল বাকের সরকার আমাদের সাথে অন্য কয়েকটি ইউনিয়ন পরিদর্শন শেষে ভোট গননার
সময় ওই কেন্দ্রে যাচ্ছিলেন। পরে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা তাকে
উদ্ধার করে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যাই। আমরা সাংবাদিক নির্যাতনকারীর
দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা কসবাথ থানার উপপরিদর্শক) এস.আই মোঃ.নুর আলম
বলেন ,প্রাথমিক তদেন্ত ঘটনার সত্যতা পাওয়া গেছে । ঘটনার সাথে অন্য কেউ জড়িত
কিনা জিজ্ঞাসা বাদ করা হচ্ছে ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি (মুহাম্মদ আলমগীর ভূইয়া বলেন , সাংবাদিককে মারধোরের ঘটনায় মামলা হয়েছে ।মামলার আসামী হাসান
সরকারকে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছেদ ।দুপুরেই তাকে ব্রাহ্মণবাড়িয়া
জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD