শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় ১০৪ টি ঘর প্রস্তুুত ভূমিহীনদের মাঝে হস্তান্তরের জন্য

কসবায় ১০৪ টি ঘর প্রস্তুুত ভূমিহীনদের মাঝে হস্তান্তরের জন্য

মোঃ আঃ বাকের সরকার বাবর
প্রতিনিধি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন
পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে ১০৪টি পাকা ঘর। প্রধানমন্ত্রী
শেখ হাসিনার বিশেষ উদ্যোগে এসব ঘর নির্মাণ করা হয়েছে। আগামী ২৩
জানুয়ারি প্রধানমন্ত্রী জমি ও গৃহপ্রদানের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় দুই হাজার
ভূমিহীন পরিবার রয়েছে। এদের মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১০৪টি ভূমিহীন
পরিবারকে ঘর নির্মাণ করা হয়েছে। তাদের মধ্যে বায়েক ইউনিয়নে ৯৬টি এবং
কাইমপুর ইউনিয়নে রয়েছে আটটি। ওই ভূমিগুলির মধ্যে থেকে গত বৃহস্পতিবার
৭১টি পরিবারকে ভূমি হস্তান্তর বন্দোবস্ত দলিল করা হয়েছে। আজ রোববার ৩৩টি
পরিবারের মধ্যে দলিল হস্তান্তর করার কথা রয়েছে। আগামী ২৩ জানুয়ারি আগামী ২৩
জানুয়ারি প্রধানমন্ত্রী জমি ও গৃহপ্রদানের উদ্বোধন করার পর ওইদিনই তাদের কাছে
দলিল ও গৃহের দখল বুঝাইয়া দেওয়ার কথা রয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, কসবায় দুই
হাজার ভূমিহীন রয়েছে। তাদের মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১০৪টি ভূমিহীন
পরিবারকে ঘর নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের জন্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকী
রয়েছে। পর্যাক্রমে বাকী ভূমিহীনদের গৃহ নির্মাণ করে দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD