শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় ৫০ বোতল ফেন্সিডিল জব্দ, একজন গ্রেপ্তার

কসবায় ৫০ বোতল ফেন্সিডিল জব্দ, একজন গ্রেপ্তার

বাকের সরকার বারর।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ শনিবার ভোরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। এ ঘটনায় পুলিশ সালাউদ্দিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সালা উদ্দিন কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলেকে আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সালা উদ্দিন উপজেলার কাইমপুর ইউনিয়নের মইনপুর থেকে দুটি ব্যাগ দিয়ে ফেন্সিডিল নিয়ে পায়ে হেটে ঝিকড়া যাওয়ার পথে কসবা থানা পুলিশ গোপন সুত্রে অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এস.আই জোবাইদুল হাসান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করেছেন। ঘটনার সাথে জড়িত থাকায় সালা উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায়

মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD