শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় ৬ কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কসবায় ৬ কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
গতকাল সোমবার (২২ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।
কসবা থানা সুত্রে জানা যায়, কসবা নয়নপুর- সৈয়দাবাদ সড়কে সুবিধাপুর এলাকায় মোটরসাইকেল আরোহী দুই মাদক ব্যবসায়ীকে গতিরোধ করে আটক করা হয়। তাদের কাছে থাকা ব্যাগ ভর্তি ৬ কেজি গাঁজাসহ মোটর সাইকেটি জব্দ করেছে।
অভিযানে নেতৃত্বদানকারী এসআই আনোয়ায়ার হোসেন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চানখলা গ্রামের ইদন মিয়ার পুত্র মনির হোসেন (৩৮) ও নোওয়াগাঁও (মন্দভাগ) গ্রামের আবদুল আলিমের পুত্র রাজিব হোসেন (২৫)।
কসবা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, মাদক ব্যবসায়ী মনির হোসেনের বিরুদ্ধে ৭টি মাদক চোরাচালান মামলা, রাজিব হোসেনের বিরুদ্ধে মারামারিসহ ৩টি মাদক চোরাচালান মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD