শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় ৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৪ টি নবনির্মিত প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন – আইন মন্ত্রী

কসবায় ৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৪ টি নবনির্মিত প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন – আইন মন্ত্রী

লিয়াকত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া।

বিএনপি সরকার এসে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বন্ধ করে দিয়েছিলো কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর পুনরায় সম্মানী ভাতা বৃদ্ধি করে দেয়া শুরু করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৪ টি নবনির্মিত প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি এসব কথা বলেন। তিনি তাঁর ঢাকাস্থ অফিস কার্যালয় থেকে ভিডিও কনফান্স্রে মাধ্যমে এই ৪টি নির্মিত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।

নির্মিত ভবনগুলোর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ১কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক ভবন, জেলা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে উপজেলা সাব-রেজিষ্টার ভবন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বাস্তবায়নে ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে তিনলাখপীর-চারগাছ সড়কে গার্ডার ব্রীজ পূননির্মান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে পরিষদ চত্ত্বরে অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহবায়ক এমজি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভ’ইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার মো.শহীদুল্লাহ উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ ও উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন রিমন সহ দলীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিগন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD