শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবা বায়েক সীমন্ত এলাকায় অবৈধ ভাবে ভারতীয় গরু আনার সময় ২৮ গরুসহ ৬ চোরাকারবারী আটক

কসবা বায়েক সীমন্ত এলাকায় অবৈধ ভাবে ভারতীয় গরু আনার সময় ২৮ গরুসহ ৬ চোরাকারবারী আটক

লিয়াকত মাসুদ।।

রোববার (১ নভেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুটিয়া থেকে গরুসহ এই ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম দিয়ে ভারত থেকে প্রায়ই অবৈধভাবে গরু বাংলাদেশে পাচার করে আনে কয়েকটি চক্র। গত শনিবার রাতে পুটিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু আনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৩টি হলুদ পিকআপে করে আনা বাছুর সহ ২৮টি গরু উদ্ধার করে এবং সাথে থাকা ৬ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো পুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আবদুস সালাম (৪০), শাহজাহান মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (২০), নিশ্চিন্তপুর গ্রামের মৃত সরু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৪২), ধোপাখোলা গ্রামের বারেক মিয়ার ছেলে জাহের মিয়া (২০), মৃত মফিজ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২০) ।

আটককৃতরা দীর্ঘদিন যাবত ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে গরু আনার সাথে জড়িত থাকার অভিযোগ। এভাবে গরু আনার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশীয় খামারীরা এমনটাই জানায় স্থানীয়রা।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, কয়েকটি চক্র সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ পথে ভারত থেকে গরু সহ বিভিন্ন ধরনের চোরাকারীর সাথে জড়িত। এই অবৈধ পথে গরু আনার সাথে স্থানীয় কতিপয় অসাধূ নেতাকর্মীদের নামও শোনা যাচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে। চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD