সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
কসবা বিআরডিবির নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজনের মনোনয়নপত্র দাখিল,

কসবা বিআরডিবির নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজনের মনোনয়নপত্র দাখিল,

নিউজ ডেস্ক।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিআরডিবির পরিচালনা কমিটির নির্বাচন আগামী ১৪ নভেম্বর। আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনজন। ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন তবিবুর রহমান জীবন। তিনি বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

বিআরডিবি সূত্রে জানাগেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানাজার এস.এম কামরুজ্জামান শিবলী, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউল হুদা শিপন, সমাজ সেবক মো. আইয়ুম খান।
ভাইস চেয়ার‌ম্যান পদে একক প্রার্থী হিসাবে বিআরডিবির সাবেক ভাইস চেয়ারম্যান মো. তবিবুর রহমান জীবন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও ৬টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৩ নং ওয়ার্ডে তাজুল ইসলাম ও ৬ নং রাহেলা বেগম একক প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ১, ২, ৪ ও ৫ এ চারটি ওয়ার্ডে কোন মনোনয়নপত্র কেউ দাখিল করেনি।
কসবা উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো শরীফুর রহমান জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে একজন, ছয়টি ওয়ার্ডের মধ্যে মাত্র দুটি ওয়ার্ডে দুইজন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD