শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কাঁচা পাট রপ্তানি বহাল এবং শুল্ক আরোপ না করার দাবি

কাঁচা পাট রপ্তানি বহাল এবং শুল্ক আরোপ না করার দাবি

নিযস নিউজ ডেস্কঃ

কাঁচা পাট রপ্তানি বহাল এবং শুল্ক আরোপ না করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন এবং শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংগঠন দুটি সংবাদ সম্মেলন করে।
বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান শেখ সৈয়দ আলী অভিযোগ করেন, একটি মহল কাঁচা পাট রপ্তানিতে প্রতি মণে ৮০০ টাকার উপরে রপ্তানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে। শুল্ক আরোপের সিদ্ধান্ত নিলে, বিদেশি বাজার হারানোর শঙ্কা করছেন পাট ব্যবসায়ীরা।

তারা বলছেন, সরকারি পাটকল বন্ধের কারণে দেশের বাজারে কাঁচা পাটের চাহিদা কমছে। এমন অবস্থায় শুল্কারোপ কিংবা কাঁচা পাট রপ্তানি বন্ধ হলে, কৃষক দাম পাবে না। ফলে চাষ কমবে। যার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে পাট চাষ, প্রক্রিয়াকরণ ও শিল্পোৎপাদনে জড়িত শ্রমিকদের উপর।

এমন অবস্থায়, শুল্কারোপ না করে, পাট রপ্তানিতে প্রণোদনা ও ভর্তুকির দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন এবং শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ।

এই সময় উপস্থিত ছিলেন বিজেএ”র সিনিয়র ভাইস চেযারম্যান আরজু রহমান ভুইয়া, এসসিবি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD