শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কাঠালিয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম ও দূর্নীতির অভিযোগে তদন্ত

কাঠালিয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম ও দূর্নীতির অভিযোগে তদন্ত

মোঃ আমির হোসেন, ঝালকাঠি: ঝালকাঠির সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকারের বিরুদ্ধে দূর্ণীতি, অনিয়ম ও উৎকোসের অভিযোগে তদন্ত করেন বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক এস এম ফারুক। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে কাঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সাবেক এ শিক্ষা অফিসার ঝালকাঠি জেলায় চাকুরীরত অবস্থায় বিভিন্ন শিক্ষককে দাবিয়ে ধমকিয়ে উৎকোচ বানিজ্য করতেন। কারনে অকারনে তাদেরকে শোকজ করে অনিয়ম ও দূর্ণীতির রাজ্য গড়ে তুলেছিলেন। শিক্ষকরা শোকজের সন্তষজনক উত্তর দিলেও তাদের বেতন কর্তন করতেন এবং উৎকোচের বিনিময়ে শোকজ তুলে নিতেন। এমন আরো অনেক অভিযোগের প্রেক্ষিতে বিভাগী এ কর্মকর্তা এ তদন্ত শুরু করেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম ও কাঠালিয়া শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষক-কর্মচারী উপস্থিতি ছিলেন। তদন্তকালে ১০/১৫ জন প্রধান শিক্ষকের লিখিত বক্তব্য নেয়া হয়। অভিযুক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার বর্তমানে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন।

বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক এস এম ফারুক জানান, ঝালকাঠির সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকারের দূর্নীত ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অনেক শিক্ষকদের মতামত নিয়েছি। তবে অনিয়মের প্রমান আছে। তদন্তকারী কর্মকর্তা আরও বলেন আমাদের অধিকতর তদন্ত চলছে, অভিযুক্তকারী কর্মকর্তা কর্মের শান্তি ভোগ করবেন।

সাবেক ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। ঝালকাঠিতে যোগদানের পর দেখালাম স্কুলগুলো ঠিকমতো চলছিল না। আমি ভিজিট করায় অনেক শিক্ষকের ঘা লাগে। তাই আমার সম্মান নষ্ট করার জন্য তারা এসব অভিযোগ করছে।

উল্লেখ্য যে, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকারের দূর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবরে ৬ নভেম্বর ২০১৯ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত অনুষ্ঠিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD