বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা মুনসুর আলী সরদারের পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন, অণ্যের বাড়ীতে বসবাস

কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা মুনসুর আলী সরদারের পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন, অণ্যের বাড়ীতে বসবাস

মোঃ আমির হোসেন, ঝালকাঠি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কানাইপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আলী সরদার (৭৫) ১৯৭১ সালে পাক হানাদার বাহীনির বিরুদ্ধে যুদ্ধের সময় অংশ গ্রহন করার জন্য তিনি নিজ হাতে নৌকা তৈরি করে পার্শ্বভর্তি ভারতের কল্যান ঘর হাবরায় প্রশিক্ষন নিয়ে বাংলাদেশে এসে যুদ্ধে অংশ গ্রহন করেন। তিনি এখন অর্থের অভাবে তার পরিবার নিয়ে বসবাস করার জন্য একটি থাকার ঘরও তৈরি করতে পারেনি। তিনি পার্শ্বভর্তি একটি নির্জন বাড়িতে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে অনেক দিন যাবৎ বসবাস করলেও ওই বাড়ীর মালিক ফিরে আসায় মুক্তিযোদ্ধা মুনসুর আলী তার পরিবার নিয়ে ভান্ডারিয়া উপজেলার রাধানগর গ্রামের ফুফুর বাড়িতে আশ্রায় নেয়। তার ২টি ছেলে বড় ছেলে জাকির স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় কর্মস্থলে থাকেন ও ছোট ছেলে মহসীন সরদার বর্তমানে বেকার রয়েছেন। আর ২টি মেয়ে লিলি ও সালমা আক্তার স্বামী বাড়িতে বসবাস করছেন। মুক্তিযোদ্ধা মুনসুর আলী জানান, সাবেক উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মাদ ফয়সাল উদ্দীনের কাছে একটি ঘর চেয়ে আবেদন করেছিলাম কিন্তু এখন পযন্ত পাইনি। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার জানান, বর্তমানে ঘর দেয়ার সুযোগ নেই। যাহারা বর্তমানে ঘর চেয়ে আবেদন করেছিলো তাদের মধ্যে যাহারা পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেয়ে হয়েছে, মুক্তিযোদ্ধা মুনসুর আলী আমার কাছে আবেদন করেনি আবেদন করলে পরবর্তীতে পূনরায় ঘর আসলে দেখা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD