শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কাঠালিয়ায় শিক্ষানবিশ আইনজীবীকে কুপিয়ে রক্তাক্ত জখম

কাঠালিয়ায় শিক্ষানবিশ আইনজীবীকে কুপিয়ে রক্তাক্ত জখম

আমির হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় পাওনা টাকা চাওয়ায় আবুল বাশার (৩৫) নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূর্বৃত্তরা। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ভর্তি করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের চারার হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল বাশার উপজেলার উত্তর তালগাছিয়া (চারার হাট) গ্রামের মৃত মোঃ সাহেদ আলী হাওলাদারের পুত্র। তিনি ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত।
আবুল বাশার জানান, চারার হাট বাজারে বসে প্রতিবেশী রশিদের ছেলে ফোরকানের কাছে পূর্বের পাওনা টাকা চাইলে ফোরকান এক-দুই কথায় হটাৎ উত্তেজিত হয়ে এক পর্যায়ে তার কোমরে থেকে একটি পিস্তল বের করে আমাকে হত্যার হুমকী দেয়। এ সময় কিছু দূরে থাকা আমার বোন জামাইকে আমি ডাক দিলে ফোরকানের আশপাশে ওঁত পেতে থাকা ফোকানের ছেলে শান্ত, ভাই কামাল, ভাতিজা শাওন ও নাঈম সহ ২/৩ জনে চা-পাতি ও রামদা দিয়ে অর্তকিতভাবে আমার মাথায় আঘাত করে ও এলোপাথরি কুপিয়ে মাটিতে ফেলে দেয়। আমার ডাক চিৎকারে স্থানীয় বাজারের লোকজন জড়ো হলে ওরা চলে যায়। আহত বাশার আরো জানান, হামলাকারীদের নির্দিষ্ট কোন পেশা নেই। এলাকায় ইয়াবা ও মাদক কেনা-বেচা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD