শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন কাজের উদ্বোধন

কিশোরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন কাজের উদ্বোধন

কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুশা কমিউনিটি ক্লিনিকের শৌচাগার নির্মাণ,মেরামত ও একটি হ্যান্ড ওয়াশিং ষ্টেশন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,কিশোরগঞ্জ এপির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ এপি ব্যবস্থাপক পিকিং চাম্বু’র সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,কিশোরগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার সানজিদা আনছারীর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন,প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক ও আমাদের নতুন সময় উপজেলা প্রতিনিধি খাদেমুল মোরসালিন শাকীর,সদর ইউপি সদস্য আলতানুর রহমান,ক্লিনিকের দাতা সদস্য আব্দুল আজিজসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তারা। বক্তারা কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য জোর দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD