বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
কিশোরগঞ্জে দুর্গাপূজা পরিদর্শন করলেন সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল

কিশোরগঞ্জে দুর্গাপূজা পরিদর্শন করলেন সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের পাড়েরহাট আক্কেলপুর সার্বজনীন দুর্গা মন্দিরের দুর্গাপূজা পরিদর্শন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল। সোমবার রাতে তার নিজ বাড়ী মাগুরা ইউনিয়নের দুর্গা পূজা মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে দূর্গা মন্দির পরিদর্শন শুরু করেন।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাম কৃষ্ণের সঞ্চালনায় ও মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির উপজেলা আহবায়ক রশিদুল ইসলাম, জাতীয় পার্টির নেতা আব্দুল মজিদ ছোট ও এমপি বিশেষ সহকারী রায়হানুল আহসান রোমি প্রমূখ।
সংসদ সদস্য বলেন,সনাতন ধর্মের মানুষ আজ নিরবচ্ছিন্ন ভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করছে। তাদের অনুষ্ঠানে কোন বাধা নেই,কোন ভয় নেই। প্রশাসন সর্বত্র টহল দিচ্ছে সকলের নিরাপত্তা দেয়ার জন্য। জাতীয় পার্টির নেতা কর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য সহযোগিতা করছেন। তিনি তাৎক্ষণিক ভাবে ওই মন্দিরে নগদ অর্থ প্রদান করেন এবং মন্দিরে র অবকাঠামো উন্নয়নে দ্রুত বরাদ্দ দেয়ার বিষয়ে আশ্বস্ত করেন। পরে তিনি উপজেলার পুটিমারী,কিশোরগঞ্জ সদর,বড়ভিটা,রণচণ্ডী ও গাড়াগ্রাম ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করার জন্য রওয়ানা হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD