শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে দু’ দিনব্যাপী অনলাইন কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দু’ দিনব্যাপী অনলাইন কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠিত

কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধি ॥

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক দু’ দিনব্যাপী অনলাইন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত।
গত শনিবার ঢাকা থেকে জুম অ্যাপের মাধ্যমে কর্মশালাটিতে সমাপনী বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, এনডিসি। আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব আয়েশা আক্তার, পিফরডি’র প্রকল্পের ডিম লিডার আর্সেন স্টেফেনিয়ন, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের উপ-পরিচালক (বেতার অনুষ্ঠান) মোঃ আবুজার গাফফারী, সহকারী পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ) মোঃ আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও প্রকল্পটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ মুনজুরুল আলম। অভিজ্ঞতা বক্তব্য রাখেন স্থানীয় প্রেসক্লাবের আহ্বায়ক আবু হাসান শেখ ও যুগ্ম আহ্বায়ক খাদেমুল মোরসালিন শাকীর। পরে স্থানীয় প্রেসক্লাবে সনদ বিতরণ করেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের উপ-পরিচালক (বেতার অনুষ্ঠান) মোঃ আবুজার গাফফারী, প্রেসক্লাব আহ্বায়ক আবু হাসান শেখ, যুগ্ম আহ্বায়ক খাদেমুল মোরসালিন শাকীর,সিএসএম তপন প্রমুখ। এ কর্মশালায় কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করে।

.

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD