বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কিশোরগঞ্জে নকল কোম্পানীতে অভিযান,৪০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জে নকল কোম্পানীতে অভিযান,৪০ হাজার টাকা জরিমানা

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি\

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে একটি নকল কোম্পানীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারী।
জানা গেছে,সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে ছকিনুর মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। কিশোরগঞ্জ থানা পুলিশের সহায়তায় উক্ত অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী সহকারী পরিচালক সামসুল আলম ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা জয় চন্দ্র রায়। অভিযান পরিচালনা করার সময় কোম্পানির মালিক ভোক্তা অফিসারের উপস্থিতি টের পেয়ে বাড়ী থেকে পালিয়ে গিয়ে আত্মগোপনে থাকেন।
অভিযানে নকল সেভেনআপ কোম্পানির মুন্সিগঞ্জ ঢাকা বাংলাদেশ ঠিকানার ৩ রোল লেভেল স্টিকার, হাই স্পিড কোম্পানির লালপুর নাটোর ঠিকানার ১ রোল লেভেল স্টিকার, রোবো ড্রিংকস কোম্পানির শ্রীনগর মুন্সিগঞ্জ ঠিকানার ২ রোল লেভেল স্টিকার,রাতুল চাটনির ময়মনসিংহ বাংলাদেশ ঠিকানার ১ রোল লেভেল স্টিকার ও নিম্ন মানের ৩ বোতল খাদ্যে ব্যবহারকৃত কেমিক্যাল জব্দ করা হয়।
এ বিষয়ে নীলফামারী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সামসুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন নামীদামী ব্রান্ডের পন্য নকল করে বাজারজাত করে আসছিলেন ছকিনুর মিয়া। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির লেভেল স্টিকার জব্দ করি। এবং ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা করি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD