বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কিশোরগঞ্জে নদী থেকে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর মানব বন্ধন

কিশোরগঞ্জে নদী থেকে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর মানব বন্ধন

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি\
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার
চাঁদখানা ইউনিয়নের দক্ষিণ চাঁদখানা বড়বালা এলাকার ফসলী জমি ও নদীর খনন বন্ধের দাবীতে মানববন্ধন
করেছে করেছে এলাকাবাসী।
সোমবার দুপুরে যমুনেশ্বরী নদীর তীরে শত শত নারী পুরুষ ও শিশুরা মানববন্ধনে অংশ নিয়ে বালু উত্তোলন
বন্ধের জোর দাবী জানান। তাদের দাবী সরকার নদী খননের পর নদীতে যে গভীরতার সৃষ্টি হয়েছে তাতে নদী
গর্ভে বিলিন হয়ে যাচ্ছে কয়েক একর আবাদী জমি। এই নদী থেকে আবার বোমা মেশিন দিয়ে বালু
উত্তোলন করার ফলে কয়েকটি বসতবাড়ী হুমকির মুখে পড়বে বলে এলাকাবাসীর দাবী। এ ব্যাপারে উপজেলা
নির্বাহী অফিসার’র কাছে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। নদীর তীরে
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- দুলু মিয়া, গোলাম মোস্তফা, আশরাফ আলী, আলতাব
হোসেন, আমিন উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ইতিমধ্য কয়েকদফা বন্যায় শত, শত একর ফসলি জমি নদীগর্ভে
বিলীন হয়ে গেছে। বন্যার ক্ষত কাটিয়ে আবারো একটি বালু খেকো মহল বোমা মেশিনের মাধ্যমে
অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে নদীর গভীরতা সৃষ্টি করে নদীর তীরে যেটুকু জমি আছে
সেটুকু অচিরেই নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এসময় এলাকাবাসী অনতিবিলম্বে
বালু উত্তোলন বন্ধ করার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম জানান, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে জেলা
প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে।# সাথে ছবি আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD