শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে বিরল প্রজাতির মাছ আটক-দেখতে মানুষের ভীড়

কিশোরগঞ্জে বিরল প্রজাতির মাছ আটক-দেখতে মানুষের ভীড়

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নে বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। মাছটি দেখতে এলাকার উৎসুক জনতা ভীড় করছে।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা গেছে,সোমবার দুপুরে উপজেলার চাড়ালকাটা নদীতে ছোট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে হঠাৎ ধরা পরে মাছটি। বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী এলাকার আবু বকরের ছেলে গোলাম মোস্তফা মাছটি ধরার পর প্রথমে ভয় পেয়ে মাছটি উপরে ছুঁড়ে দেন। পরে মাছটি ভাল করে দেখে ধরে বাড়ীতে নিয়ে আসলে এলাকাবাসী মাছটি দেখার জন্য ভীড় করতে থাকে। খবর পেয়ে মঙ্গলবার এলাকায় প্রেস ক্লাব কিশোরগঞ্জের সংবাদকর্মীরা মাছটি দেখার জন্য ওই এলাকায় যায়। তারাও মাছটি দেখার পর চিনতে না পেরে উপজেলা মৎস্য অফিসে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

উপজেলা মৎস্য অফিসার আবুল কাশেম জানান, মাছটির নাম ছাকার মাউথ ফিস। এ মাছটি পানি ছাড়াও শুকনা স্থানে একদিন বেঁচে থাকতে পারে। এ মাছটি সর্বোচ্চ ৪-৫ কেজি পর্যন্ত হয়। এ মাছটি তিস্তা নদীতে বেশীর ভাগ সময় পাওয়া যায়। মাছটির উপর নীচ সুচালো হওয়ায় মানুষ খেতে চায় না। সাধারণত এ মাছ একুরিয়ামে চাষ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD