বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কিশোরগঞ্জে রাজনৈতিক দলগুলোতে নারীর ৩৩ ভাগ রাখার দাবীতে মানববন্ধন

কিশোরগঞ্জে রাজনৈতিক দলগুলোতে নারীর ৩৩ ভাগ রাখার দাবীতে মানববন্ধন

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি \ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদের মূল প্রবেশ পথে নারীর ৩৩ ভাগ ক্ষমতায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে নারী উন্নয়ন ফোরাম কিশোরগঞ্জ।
সোমবার সকালে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ ভাগ নারীর অংশগ্রহন নিশ্চিতকরণে ও ডেমোক্রেসি ওয়াচ ‘অপরাজিতা’ প্রকল্পের সহযোগীতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার ৯ টি ইউনিয়নের শতাধিক নারী নেত্রী ও রাজনৈতিক পর্যায়ের নারী নেত্রীরা এ মানববন্ধনে অংশ নিয়ে তাদের দাবী গুলো তুলে ধরেন। মানববন্ধনে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাপলা বেগমের সভাপতিত্বে ও অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী খুরশিদা জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সংসদ সদস্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন,আওয়ামী লীগের নারী নেত্রী শিল্পী রানী রায়,বিশিষ্ট সমাজ সেবক ও নাগরিক কমিটির মহিলা প্রধান উপদেষ্টা নারী নেত্রী খন্দকার রোকসানা রহমান সাথী। উপজেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ৯ দফা দাবী তুলে ধরেন গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য নারী নেত্রী রিয়া বেগম। পরে একটি র‌্যালী বের করে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে উপজেলা নির্বাচন অফিসারের নিকট একটি স্মারকলিপি তুলে দেন নারী নেতৃবৃন্দ ও এমপি প্রতিনিধি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD