শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কিশোরগঞ্জে সময় টিভির রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

কিশোরগঞ্জে সময় টিভির রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ

সময় টিভির রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মানববন্ধন করেছে।

রবিবার (২১ মার্চ) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। স্থানীয় প্রেস ক্লাব আহবায়ক আবু হাসান শেখ’র সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নুর আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জলঢাকা শাখার সভাপতি হাসিবুল ইসলাম মিতু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ শাখার আহবায়ক শামীম হোসেন বাবু প্রমুখ। উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের জলঢাকা প্রতিনিধি তাইজুল ইসলাম তাজু, সাংবাদিক মনিরুজ্জামান লেবু, সাংবাদিক ওয়াজেদুর রহমান কনক, দৈনিক যুগান্তরের কিশোরগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক আমাদের নতুন সময়ের খাদেমুল মোরসালিন শাকীরসহ স্থানীয় গন্যমাধ্যমকর্মীগণ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ শাখার সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের কিশোরগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ হায়দারের সঞ্চালনায় মানববন্ধনটি হয়। এটির আয়োজনে সহযোগিতা করে স্থানীয় প্রেস ক্লাব’র সদস্যবৃন্দ।
বক্তারা অবিলম্বে রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনে নামবে সাংবাদিক সংগঠনগুলো#

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD