শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে সেলিং ফ্যানের তার কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

কিশোরগঞ্জে সেলিং ফ্যানের তার কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

মোঃ খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি\

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের দক্ষিণ চাঁদখানা মাঝাপাড়া এলাকায় এক বৃদ্ধ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার সময় জোহরের নামাজ শেষে মৃত তফিল উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৬০) নিজ বাড়ীতে বিছানায় শোয়ার সময় সেলিং ফ্যানের তার বৈদ্যুতিক ছকেটে লাগানোর সময় বিদ্যুৎ ষ্পৃষ্টের সৃষ্টি হয়ে সেখানেই মারা যান। তার ছোট ছেলে তার বাবাকে (বেলাল হোসেন) দাঁড়িয়ে থাকা দেখে তার মাকে ডাকলে তার মা বুঝতে পারেন যে তিনি বিদ্যুৎ ষ্পৃষ্টে জড়িয়ে পড়েছেন। নিহত বেলালের স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বিদ্যুতের মেইন সুইজ বন্ধ করে তাকে উদ্ধার করেন।
খবর পেয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান হাফি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত পরিবারের সদস্যদের শান্তনা দেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন,থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD