শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কিশোরগঞ্জে ২বেকারীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কিশোরগঞ্জে ২বেকারীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি \

অপরিস্কার পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, পণ্যের মেয়াদ উর্ত্তীণ ও উৎপাদনের তারিখ না থাকার দায়ে দু’টি বেকারীর ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দরবার ও ভাই ভাই নামে বেকারী প্রতিষ্ঠান দু’টিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রোকসানা বেগম এ জরিমানা করে।

কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রামে দরবার বেকারী ও নিতাই ইউনিয়নের কাছারীর হাটে ভাই ভাই বেকারী নামে প্রতিষ্ঠান দু’টি অপরিস্কার পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করছে বলে অভিযোগে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠান দু’টিতে অভিযান চালায়। এসময় ভ্রাম্যমান আদালত অপরিস্কার পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের সত্যতা পায়। এছাড়া খাদ্য সামগ্রীর প্যাকেটে পণ্যের উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণের তারিখ ছিল না। অপরিস্কার পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, পণ্যের মেয়াদ উর্ত্তীণ ও উৎপাদনের তারিখ না থাকার দায়ে বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রামের দরবার বেকারীর ১০ হাজার টাকা ও ও নিতাই ইউনিয়নের কাছারীর হাটের ভাই ভাই বেকারীর ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রোকসানা বেগম জানান- অপরিস্কার পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন, পণ্যের মেয়াদ উর্ত্তীণ ও উৎপাদনের তারিখ না থাকার দায়ে এ প্রতিষ্ঠান দু’টির অর্থদন্ড করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD