শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কিশোরগঞ্জ উপজেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে মাঠে নেমেঠে উপজেলা প্রশাসন

কিশোরগঞ্জ উপজেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে মাঠে নেমেঠে উপজেলা প্রশাসন

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি \

সারাদেশের ন্যায় করোনা পরিস্থিতির মোকাবেলায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রশাসন মাঠে নেমেছে। সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণসহ সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল কোর্ট ও মাইকিং অব্যাহত রেখেছেন। আজ শনিবার স্বাস্থ্যবিধি না মানায় আরও ৯ জনের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সরকারের ১৮ দফা নির্দেশনা প্রদানের পর থেকে উপজেলা প্রশাসন তা বাস্তবায়নে মাঠে নেমেছে। সাধারণ মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলার ৯টি ইউনিয়নে মাইকিং করেছে। এছাড়া উপজেলা প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রমও শুরু করেছে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম। উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষদের কারো মুখে মাস্ক পড়িয়ে দিচ্ছেন আবার কার হাতে তুলে দিচ্ছেন মাস্ক। আজ শনিবার দুপুরে বিভিন্ন এলাকা ঘুড়ে উপজেলা নির্বাহী অফিসার নিজেই সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৯ ব্যক্তির জরিমানাও করেছেন তিনি। এদিকে গত ক’দিনে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাধারণ মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য আরও ২৮ জনের জরিমানা করেছেন। এছাড়া একটি কিন্টার গার্ডেন স্কুলে প্রাইভেট পড়ানোর অপরাধে প্রতিষ্ঠানটির ক’জনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা বেগম জানান- আজ শনিবার বিভিন্ন স্থানে ঘুড়ে সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৯ ব্যক্তির জরিমানা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD