শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জ সোনামণি আইডিয়াল স্কুলের ২০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ সোনামণি আইডিয়াল স্কুলের ২০ হাজার টাকা জরিমানা

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র অবস্থিত কিশোরগঞ্জ সোনামণি আইডিয়াল স্কুলে কোচিং ও স্কুলের পরীক্ষা গ্রহনের অপরাধে ওই স্কুল পরিচালকের ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলিশকে সাথে নিয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। স্কুলের বাহিরে মূল গেট বন্ধ থাকলেও ভিতরে পর্যাপ্ত পরিমানে শিক্ষার্থী ক্লাশ ও পরীক্ষায় অংশ নেয়। সরকার ঘোষিত সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রায় একমাস থেকে গোপনে ওই প্রতিষ্ঠানে কোচিং,ক্লাশ ও পরীক্ষা চলমান রাখায় ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালালে প্রতিষ্ঠানের ভিতরে ক্লাশ ও পরিক্ষা নেওয়ার সময় হাতে নাতে ধরা পরে। ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সরকারী নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিষ্ঠানে কোন ক্লাশ পরীক্ষা না নেয়ার জন্য মুচলেকা নেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD