শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কুমিল্লায় ট্রেন-সবজিবাহী পিকাপ ভ্যানের সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ ছিল পাঁচ ঘন্টা

কুমিল্লায় ট্রেন-সবজিবাহী পিকাপ ভ্যানের সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ ছিল পাঁচ ঘন্টা

নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
কুমিল্লা জেলায় ট্রেন ও সবজিবাহী পিকাপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ আগস্ট) মধ্যরাত ২টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা রেলক্রসিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, রাত ৯টায় মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। রাত ২টার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি পিকআপের ধাক্কা লাগে। এতে একটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটির মাঝের ৩টি বগি রেখে সামনের ৭টি বগি লাকসাম জংশনে এবং বাকী ৭টি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেয়া হয়েছে। লাকসাম জংশন লোকোসেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD