বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কুরুক্ষেত্রে পৌঁছল রাহুল গান্ধীর ট্র্যাক্টর র‌্যালি

কুরুক্ষেত্রে পৌঁছল রাহুল গান্ধীর ট্র্যাক্টর র‌্যালি

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

নয়া কৃষি আইনের বিরোধিতায় ট্রাক্টর মিছিলে অংশ নিচ্ছেন রাহুল গান্ধি৷ গত রবিবার থেকে পঞ্জাবে তিন দিনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তিনি৷ মঙ্গলবারই পঞ্জাব সীমান্ত থেকে হরিয়ানায় প্রবেশ করে রাহুলের নেতৃত্বে মিছিল৷ হরিয়ানা সীমান্তেই পুলিশ মিছিল আটকালে সেখানেই ধরনায় বসে পড়েন কংগ্রেস সাংসদ৷ তিনি দাবি করেন, মিছিল এগোতে না দেওয়া হলে প্রয়োজনে পাঁচ হাজার ঘণ্টা ধরনায় বসে থাকবেন তিনি৷ সনিয়া গান্ধির চিকিৎসার জন্য তাঁর সঙ্গেই বিদেশে গিয়েছিলেন রাহুল গান্ধি৷ সেখান থেকে ফেরার পরই জোড়া ইস্যুতে বিজেপি-র বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছেন তিনি৷ একদিকে যেমন হাতরস গণধর্ষণ কাণ্ডে যোগী সরকারের উপরে চাপ বাড়িয়ে বোন প্রিয়াঙ্কাকে নিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন, অন্যদিকে কৃষি আইনের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নেমেছেন তিনি৷ যেহেতু পঞ্জাব, হরিয়ানাতেই কৃষি আইনের বিরুদ্ধে সবথেকে বেশি প্রতিবাদের ঝড় উঠেছে, তাই এই দুই রাজ্যকেই বেছে নিয়েছেন রাহুল৷ সেই সুযোগেই স্থানীয় স্তরে ছাপ ফেলতে জ্যোতিসার তীর্থে পৌঁছে গেলেন তিনি৷ হরিয়ানায় কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার ফাঁকেই কুরুক্ষেত্রের বিখ্যাত জ্যোতিসার তীর্থ দর্শনে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ এ দিন কুরুক্ষেত্রে পৌঁছনোর পরই জ্যোতিসার তীর্থ মন্দিরে যান তিনি৷ কথিত আছে, এখানেই অর্জুনকে ভগবৎ গীতার জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ৷ বিজেপির বক্তব্য কংগ্রেস কৃষকদেরই বিভ্রান্ত করছে, সবটাই লোক দেখানো ৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD