শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কুলিয়ারচরে নারী সাংবাদিকের স্বামী, শ্বশুর ও ভাসুরের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুলিয়ারচরে নারী সাংবাদিকের স্বামী, শ্বশুর ও ভাসুরের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও বিজয় ৭১ টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শাহীন সুলতানা’র স্বামী, শশুর ও ভাসুরের নামে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষাকরে বড়চারা-বীরকাশিমনগর রাস্তায় আশরাফিয়া দারুল কোরআন আব্দুল্লাপুর মাদরাসার সামনে দাড়িয়ে এলাকাবাসী একটি মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামে । মানববন্ধনে উপজেলার পূর্ব আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক শাহীন সুলতানা’ র স্বামী এমরান এনায়েত (এনায়েত উল্লাহ) (৪০) ও শশুর মুসলিম মিয়া (৭০) বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে নূরুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জের ২নং আমলগ্রহণ কারী আদালতে ১টি মামলার দায়ের করেন। মামলা নং-১২৫(১)২০। তারা মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবী করে মামলাটি প্রত্যাহারের দাবী জানান এবং তারা আরো বলেন, মামলায় বাদী নূরুল ইসলাম তার মেয়ে ইয়াছমিনকে শ্লীলতাহানির অভিযোগ করেছে। যাহা আদৌ সত্য নয়। প্রকৃত পক্ষে ইয়াছমিন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে এলাকার যুবসমাজকে ধ্বংশের দিকে নিয়ে যাচ্ছে দিন দিন। এতে প্রতিবাদ করায় নূরুল ইসলাম ওই সাংবাদিকের স্বামী, শশুর ও ভাসুরের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোহেল, আব্দুর রহিম, কাইয়ূম খান, মহসিন, আবু হানিফ মিয়া, শাহীন, মো. জাফর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিক্ষোভ মিছিল শেষে ওই সাংবাদিকের বাড়ীতে একটি সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD