শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কুষ্টিয়া দৌলতপুরে নিখোজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

কুষ্টিয়া দৌলতপুরে নিখোজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

নছিব উদ্দিন
দৌলতপুর কুষ্টিয়া
কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী দাড়েরপাড়া এলাকায় আরাফাত নামের একটি শিশুর বস্তা বন্দী লাশ উদ্ধার করা হয়েছে ।
শিশুটির বয়স ১ বছর ৯ মাস পিতার নাম মোঃ শরিফুল ইসলাম । স্থানীয় সুত্রে জানা যায় গত ৮/৫/২০২১ রোজ শুক্রবার আনুমানিক সকাল ৯:০০ ঘটিকার সময় বাড়ীর সামনে থেকে নিখোঁজ হয় শিশু আরাফাত । অনেক খুজাখুজির পর ও আরাফাতের সন্ধান পাওয়া যায় না ।
আজ দুপুরে হঠাৎ করে দিনমজুর শরিফুলের প্রতিবেশি সফের উদ্দিনের বাড়ীর রান্না ঘরে চুলার মধ্যে পুতে রাখা আরাফাতের লাশ দুর্গন্ধ ছড়ালে কুকুরে আচড়াতে থাকে।
কুকুরে লাশ তুলে ফেলবে সেই ভয়ে সফের উদ্দিনের স্ত্রী কহিনুর বেগম (৫০) শিশু আরাফাতের লাশ অনত্র সরিয়ে ফেলতে গেলে দূর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা সেটা দেখে ফেলে এবং পুলিশকে
খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন এবং কহিনুর কে আটক করে ।
সংবাদ পেয়ে দেখতে আসেন দৌলতপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব এডভোকেট এজাজ আহম্মেদ মামুন । তিনি শিশুর পিতা মাতাকে সান্ত্বনা দেন ,সমবেদনা জ্ঞাপন করেন।এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে ।
সর্বস্থরের জনগন এ হত্যাকান্ডের জন্য দোষিদের সর্বচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন —-

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD