শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কুয়াকাটায় পানিও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

কুয়াকাটায় পানিও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

জাহিদুল ইসলাম জাহিদ,কুয়াকাটা-কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি\

নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিস্কাশন ব্যবস্থাপনায় বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে কুয়াকাটায় তিনদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় হোটেল গ্রেভার ইন’র হল রুমে দাতা সংস্থা আর জাতিক পানি ব্যবস্থপনার সহায়তায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন টিএমএসএস’র হেলথ এডুকেশন এন্ড মাইক্রোফাইনান্স সেক্টর প্রধান মো.সোহরাব আলী খান। অনুষ্ঠানে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিস্কাশনবিষয়ক ব্যবস্থাপনায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, টিএমএসএস’র কনসালটেন্ট আবু নোমান মোহাম্মাদ বজলুর রহমান,হেলথ এডুকেশন এন্ড মাইক্রোফাইনান্স আপারেশন-৮ ডোমেইন প্রধান কুমার মনিশংকর, প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার ক্রেডিট) মো.আবু খায়ের মিয়া প্রমুখ। কর্মশালার সঞ্চালনা করেন মাষ্টার ট্রেইনার মো.মতিয়ার রহমান। এ প্রশিক্ষন কর্মশালায় টিএমএসএস’র বরিশাল বিভাগের ৩৪ জন শাখা ব্যবস্থাপক অংশগ্রহন করেন।
এসময় বক্তরা বলেন, এসডিজি-৬ অর্জনের পাশাপাশি কর্মশালায় অংশ গ্রহনকারী প্রশিক্ষণার্থীদের নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিস্কাশন ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়বে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD