শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কেরানীগঞ্জে তিনতলা ভবন হেলে ডোবায় উদ্ধার ৭

কেরানীগঞ্জে তিনতলা ভবন হেলে ডোবায় উদ্ধার ৭

নিউজ ডেস্কঃ

১৯ ফেব্রুয়ারি, কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ সকাল ৮টা ২১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সকালে কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিন তলা ভবন হেলে ডোবায় পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে ভবনের ভেতর থেকে দমকল কর্মীরা ৫জনকে আহতাবস্থায় উদ্ধার করেছে।এর আগে স্থানীয়রা দ’ুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সেখান থেকে মোট সাতজনকে উদ্ধার করা হয়েছে। ভবনের ভেতর আর কেউ আটকা পড়েছে কি-না ফায়ার কর্মীরা তল্লাশী করে দেখছেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় ভবন ডোবায় হেলে পড়ার ঘটনায় এ পর্যন্ত আহত সাতজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD