শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কোভিড থেকে দরিদ্রদের সুরক্ষায় ড্যাপ এর সহযোগিতা

কোভিড থেকে দরিদ্রদের সুরক্ষায় ড্যাপ এর সহযোগিতা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার কোভিড থেকে সুরক্ষার জন্য ঘোষিত লকডাউন শিথিল করেছে। এমতবস্থায় সারাদেশে মানুষের ছোটাছুটি এবং গরুর হাটগুলি করোনা সংক্রমণের হার বৃদ্ধি করতে পারে। জনবহুল হওয়ার রাজধানী ঢাকায় এর ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে দরিদ্র বসতিতে সচেতনতার অভাব এবং প্রয়োজনীয় সুরক্ষা উপকরণ যেমন মাস্ক ব্যবহার না করায় অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন। এজন্য সচেতনতা তৈরির পাশাপাশি সুরক্ষা সামগ্রী এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সকলকে এগিয়ে আসতে হবে। আজ ১৮ জুলাই ২০২১ রবিবার বিকাল ৪.০০ টায় স্থানীয় সরকার বিভাগ, এফসিডিও ও ইউএনডিপি এর সহযোগিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আয়োজিত ভার্চুয়াল সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ডিটেইল্ড এরিয়া প্লান প্রকল্পের পরিচালক পরিকল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম একথা বলেন। সভায় আরো উপস্থিত ছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প, ডিএনসিসির টাউন ম্যানেজার মোঃ মারুফ হোসেন, গভর্নেন্স এন্ড মোবিলাইজেশন এক্সপার্ট পবিত্র মান্দা, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার ফারহানা করিম ভূঁইয়া, কমিউনিটি অর্গানাইজার, কমিউনিটি ফ্যাসিলিটেটর, সোসিও-ইকোনোমিক এন্ড নিউট্রিশন ফ্যাসিলিটেটর এবং কমিউনিটি লিডারবৃন্দ। সভা সঞ্চালনা করেন ইনফ্রাস্ট্রাকচার এন্ড হাউজিং এক্সপার্ট মোঃ জিয়াউল লতিফ।
উল্লেখ্য ইউএন কর্তৃক সপ্তাহব্যাপী কোভিড ক্যাম্পেইনে ড্যাপ প্রকল্পের সহযোগিতায় দরিদ্র মানুষের মাঝে উল্লেখযোগ্য সংখ্যক মাস্ক বিতরণ করা হবে। উক্ত মাস্ক বিতরণ কার্যক্রমে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার এবং আরো কয়েকজন সামাজিক সংগঠকও সহযোগিতা করছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD