বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর পক্ষে দলীয় নেতাকর্মীদের অর্থ সহায়তা

কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর পক্ষে দলীয় নেতাকর্মীদের অর্থ সহায়তা

মোঃ গিয়াস উদ্দিন রুবেল (নোয়াখালী প্রতিনিধি)

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র পক্ষ থেকে তাঁর নির্বাচনী এলাকায় উপজেলার ত্যাগী অসহায় দলীয় নেতাকর্মীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান হয়।

বৈশ্বিক মহামারী করোনাকালীন সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় সেতুমন্ত্রীর পক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের ত্যাগী ও অসহায় কর্মহীন ২৭০ জন নেতা-কর্মীদের মাঝে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা পৌরহলে প্রত্যেকে ৫ হাজার টাকা করে এই নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারন সম্পাদক নুরনবী চৌধুরী,কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান পারভীন রুনু, উপজেলা কৃষক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বসুরহাট পৌরসভা কৃষকলীগ সভাপতি সাবেক কাউন্সিলর শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর এ বি এম সিদ্দিক, সাধারণ সম্পাদক কাউন্সিলর আবুল খায়ের, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ যুবলীগ সাধারন সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট ব্যাবসায় সমবায় সমিতির সেক্রেটারী নাজিম উদ্দিন নিজাম, চরপার্বতী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভীর, বসুরহাট পৌরসভা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান মিন্টু, সাধারন সম্পাদক সামসুদ্দিন নোমান, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন সহ প্রমুখ।

দলীয় নেতা কর্মীদের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে মেয়র আবদুল কাদের বলেন- শুধু দলীয় নেতাকর্মী নয় কোনো সাংবাদিক যদি সমস্যায় থাকেন আমাকে বলবেন তাদেরকেও সহায়তা প্রদান করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD