বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
ক্রিকেটাদেরকে দুই কোটি টাকা দিচ্ছে বিসিবি

ক্রিকেটাদেরকে দুই কোটি টাকা দিচ্ছে বিসিবি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ
দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব। বাধ্য হয়ে আরোপ করা হয়েছে লকডাউন। অনেকটা অচলাবস্থা পুরো দেশ জুড়ে। যথারীতি স্থবির হয়ে পড়েছে ক্রিকেট অঙ্গনও।

এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। ঘরোয়া টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় খেলা থেকে দূরে শীর্ষস্থানীয় ক্রিকেটাররাও। নিকট অতীতে অনেকে বিভিন্ন টুর্নামেন্টে ভাড়ায় খেলে টাকা উপার্জন করলেও এখন সেই সুযোগও নেই। ফলে ক্রিকেটার পাড়ার এক বড় অংশ এখন দুশ্চিন্তা আর উদ্বেগে নিমগ্ন।

এমন পরিস্থিতিতে তাদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের মোট এক হাজার ৭২০ জন ক্রিকেটার দুই কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরুষ ক্রিকেটারদের যারা বোর্ডের চুক্তিতে নেই তারা পাবেন এই আর্থিক সহযোগিতা। এছাড়া পাবেন চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররাও। মোট এক হাজার ৪৩২ জন পুরুষ ও ২৮৮ জন নারী ক্রিকেটারের মধ্যে বিতরণ করা হবে মোট ২ কোটি টাকা।

মূলত করোনার কারণে ঘরোয়া ক্রিকেট বন্ধ হয়ে পড়ায় এই উদ্যোগ বিসিবির। বিসিবির অধীনে যেসব টুর্নামেন্ট হয়ে থাকে, সেগুলো সহসাই মাঠে গড়ানোর সম্ভাবনা নেই। ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ, প্রমীলা জাতীয় লিগ, ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ দল, প্রমীলা প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ লিগের ক্রিকেটাররা এই অনুদান পাবেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশজুড়ে বিরাজ করছে আতঙ্ক। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনার প্রকোপ বাড়লে বন্ধ হয়ে যায় জাতীয় ক্রিকেট লিগসহ (এনসিএল) দেশের সব ধরনের ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেটীয় কার্যক্রম। চলতি মাসের শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে ফের এই গুরুত্বপূর্ণ লিগ স্থগিতাদেশ পেয়েছে। তবে টাইগারদের জিম্বাবুয়ে সফরের আগেই প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায় বিসিবি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD