বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ক্লিনিক নির্মাণে বাধা, থানা ইনচার্জ প্রত্যাহার

ক্লিনিক নির্মাণে বাধা, থানা ইনচার্জ প্রত্যাহার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সচিব কমিউনিটি ক্লিনিক নির্মাণ করতে গেলে স্থানীয় এমপির লোকেরা তাতে হামলা করে। এতে ওসি কে প্রত্যাহার সহ তিনজন গ্রেপ্তার হয়েছে।

জানা গেছে শনিবার দুপুরে কটিয়াদী উপজেলার চানঁপুর গ্রামের বাসিন্দা হিসেবে এ স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান তার প্রয়াত স্ত্রী’র নামে কমিউনিটি ক্লিনিক ও রাস্তা নির্মানের উদ্যোগ নিলে একই গ্রামের বাসিন্দা কিশোরগঞ্জ -২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের এমপি ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ এতে নাখোস হন।

আ.লীগ সমর্থিত কিছু ব্যক্তি এমপি সাহেবের নির্দেশ ছাড়া করতে দেয়া হবে না বলে হামলা চালান। হামলাকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম ও এলজিইডির সহকারী প্রকৌশলী আতউর রহমান আহত হন।

একই দিন রাতে ২ টি মামলা হলে পুলিশ তিন হামলাকারীকে (একই এলাকা থেকে অভিযান চালিয়ে মেহেদী হাসান, আতাউর রহমান মিন্টু ও কামাল হোসেন কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে বিচারিক হাকিম আদালতের বিচারক তাছলিমা আক্তারের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়। এ ঘটনায় কটিয়াদি থানার অফিসার ইনচার্জ এম এ জলিল কে প্রত্যাহার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD