শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বুড়িমারী স্থল বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা

বুড়িমারী স্থল বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা

ভারতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় সব স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। গত রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে ভারত-বাংলাদেশের লোকজনের যাতায়াত কার্যক্রম আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা দেয়া হয়।

তবে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি আগের মত চলবে।

বুড়িমারী স্থল বন্দর ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেয়াজ নিশাত এ তথ্য নিশ্চিত করেছেন।

বুড়িমারী স্থলবন্দর সূত্র মতে, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ এপ্রিল সকাল ৬টা থেকে ৯মে বিকেল ৬টা পর্যন্ত স্থল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

তবে ১৫ দিনের ভিসার মেয়াদ নিয়ে চিকিৎসাসহ, বিভিন্ন কারণে ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দিল্লি, কলকাতা এবং আগরতলার বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে তারা কেবল বাংলাদেশের বেনাপোল, আখাউড়া এবং বুড়িমারী বন্দর ব্যবহার করতে পারবেন।

ভারতের অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের বাধ্যতামূলক প্রবেশের ৭২ ঘণ্টা সময়ে টেস্ট করা কোভিড নেগেটিভ সার্টিফিকেট লাগবে। এই প্রক্রিয়ায় বাংলাদেশে প্রবেশকারী নাগরিকদের দুই সপ্তাহ অফিসিয়াল কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বেনাপোল, আখাউড়া এবং বুড়িমারী এই তিনটি স্থল বন্দর ছাড়া অন্য সকল স্থল বন্দর আগামী দুই সপ্তাহের জন্য পুরোপুরি বন্ধ থাকবে। আমদানি পণ্য বহনকারী গাড়িগুলো বাংলাদেশে প্রবেশের আগে যথাযথভাবে জীবাণুমুক্ত করা হবে। সংশ্লিষ্ট চালক ও হেলপারকে কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। পরিস্থিতি অনুযায়ী সময় ও সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে জানান বুড়িমারী স্থল বন্দর কর্তৃপক্ষ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD