বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
খানসামায় ধর্ষককে আটক

খানসামায় ধর্ষককে আটক

মোঃ জসিম উদ্দিন,খানসামা প্রতিনিধি।।

দেশজুড়ে চলতে থাকা একের পর এক ধর্ষণের ঘটনায় উত্তাল মানুষ।
ধর্ষণের শাস্তি কঠোর থেকে কঠোরতম করার দাবিতে সোচ্চার হয়েছে দেশবাসী।
এমনকি আইন নিজের হাতেও তুলে নিতে রাজি।
ধর্ষণের মতো ব্যাধি থেকে মুক্ত হয়নি সমাজ তারই প্রমাণ মিলল দিনাজপুরের খানসামা উপজেলার এক ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগের মধ্যে দিয়ে

এ ঘটনায় ধর্ষক উপজেলার গোবিন্দপুর গ্রামের দাসপাড়ার নকুল দাসকে আটক করেছে পুলিশ।

খানসামা থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষিত শিশুটির মা সৌদি আরবে থাকায় সে উপজেলার গোবিন্দপুর গ্রামের দাসপাড়ায় নানীর বাড়িতে থাকেন। একই এলাকার ধর্ষক নকুল দাস ধর্ষিতা শিশুটিকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখে তাকে দীর্ঘ কয়েক মাস থেকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আসছিল। এরই জেরে গত ৬ সেপ্টেম্বর সকাল ৯টায় শিশুটিকে কৌশলে তার বাড়িতে নিয়ে এসে আবারো জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি তার নানীকে জানালে তিনি প্রতিবাদ করলে ধর্ষক ও তার স্ত্রী রিপা দাস (৩৫) ঘটনাটি বারাবারি না করার জন্য বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এতে খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী /০৩) এর ৯(১)/৩০ ধারায় মামলা করা হয়েছে। যার মামলা নং ০৪।

খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন জানান, এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়ার পর ধর্ষণের সাথে সম্পৃক্ত নকুল দাসকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD