রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
খালেদা জিয়াকে দেখে এলেন পুত্রবধূ শর্মিলা

খালেদা জিয়াকে দেখে এলেন পুত্রবধূ শর্মিলা

ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এলেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

রোববার (২৪ অক্টোবর) রাতে লন্ডন থেকে ঢাকায় এসে বিএনপি চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে যান আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। রাত সোয়া ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তিনি। এরপর বের হন রাত ১১টার। বর্তমানে তিনি খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন বলে বিএনপি ও বিভিন্ন সংস্থার সূত্র জানিয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থারাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ছোট একটা অপারেশনের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। চিকিৎসক ও দলের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চিকিৎসক সূত্র বলছে, বর্তমানে খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাকে এন্টিবায়োটিক দেওয়া হচ্ছে। নতুন করে কিডনি সমস্যা বেড়েছে, রক্তের হিমোগ্লোবিনেরও ঘাটতি রয়েছে। এর মধ্যে আবার থেমে থেমে জ্বর আসায় একাধিক স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে

এদিকে সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দলীয় চেয়ারপাসনকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান। তিনি গত ১৬ ও ১৩ অক্টোবরও খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শর্মিলা সিঁথি এসেছেন এ বিষয়টি আমার জানা নেই। আর কখন গেলেন তাও জানি না। তবে ম্যাডামের চিকিৎসার বিষয়ে আজ বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ বেলা ১১টা ২০ মিনিটের দিকে চেয়ারপারসনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।

গত ১২ অক্টোবর দ্বিতীয় দফায় চিকিৎসার জন্য খালেদা জিয়াকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। গত ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। ২৭ এপ্রিল তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন পর ১৯ জুন তিনি গুলশানের বাসায় ফেরেন। একমাস পর ১৯ জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ এবং ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ নেন।

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় দুই বছর কারাভোগের পর গত বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান। দেশে করোনাভাইরাস ছড়ানোর পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে খালেদার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD