শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
খুলনায় মাস্ক না পরায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত ৪২ মামলায় ১৮৪০০ শত টাকা জরিমানা ২০ জন আটক

খুলনায় মাস্ক না পরায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত ৪২ মামলায় ১৮৪০০ শত টাকা জরিমানা ২০ জন আটক

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলার প্রস্তুতি হিসেবে ১০ নভেম্বর,মঙ্গল বার খুুলনার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের নির্দেশে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট, খুলনা জনাব মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে নগরীর ডাক বাংলা, দৌলতপুর বাজার এবং খালিশপুরের চিত্রালি বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল এবং জনাব দেবাশীষ বসাক। দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও পাইকগাছা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)-গণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দরিদ্র্য মাস্কবিহীন মানুষকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক সাথে না থাকায় ২০ (দশ) জনকে আটক করা হয় এবং মাস্ক পরিধান না করার দায়ে ৪২ (বিয়াল্লিশ) জনকে মোট ১৮,৪০০ (আঠারো হাজার চারশত) টাকা আর্থিক জরিমানা প্রদান করা হয়। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়।
সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ০৮ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ০৯ নভেম্বর, ২০২০ তারিখ থেকে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এপিবিএন, সদর থানা, দৌলতপুর থানা, খালিশপুর থানা এবং উপজেলায় স্ব-স্ব থানার পুলিশ সদস্যগণ। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD