শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
গণটিকা কার্যক্রম আর নয়: স্বাস্থ্যমন্ত্রী

গণটিকা কার্যক্রম আর নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
গণটিকা কার্যক্রম থেকে সরে এসেছে সরকার।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আপাতত গণটিকা কার্যক্রম আপাতত হচ্ছে না। নিবন্ধন করেই টিকা নিতে হবে।

সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, করোনাভাইরাসের টিকার আওতায় যাতে বেশিরভাগ মানুষকে আনা যায় সেই লক্ষ‌্যে গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এই কার্যক্রমে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা তৈরি হলেও স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ছয় দিনের এই কার্যক্রমে ৩২ লাখ মানুষকে গণটিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। তবে ওই সময় ৩০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘করোনা সংক্রমণ কমে আসছে। মৃত্যুও কমছে। এখন শহরে টিকাদান কার্যক্রম বেশি চলছে।

সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ ভ্যাকসিন পাওয়া যাবে। চীন থেকে আরও ১০ লাখ পাওয়া যাবে। সাড়ে ১০ কোটি সিনোফার্মার ভ‌্যাকসিন বিশ্ব স্বাস্থ‌্য সংস্থার মাধ্যমে কিনতে হবে। সেটা অর্ডার দেওয়া হয়েছে। এছাড়া, চীনের সঙ্গে চুক্তি হয়ে আছে সাড়ে ৬ কোটির। ডিসেম্বরের মধ্যে ১৬ কোটি ভ্যাকসিন পাওয়া যাবে। আশা করা হচ্ছে, জানুয়ারি মাসের মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকা দেওয়া হবে।’

এ সময় তিনি আরও জানান, দ্বিতীয় ডোজ টিকার সময়সীমা ১৫ দিন করার চিন্তা করছে সরকার। এটা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD