সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
গণপরিবহনে আগের ভাড়া

গণপরিবহনে আগের ভাড়া

নিডস নিউজ ডেস্কঃ
করোনা পরিস্থিতিতে গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার দিন শেষ হলো। আজ ১ সেপ্টেম্বর থেকে যথারীতি আগের ভাড়া অনুযায়ী বাস চলবে। একই সঙ্গে মহামারী পরিস্থিতির মধ্যেই সিট ফাঁকা রেখে বাস চলার সিদ্ধান্তেও পরিবর্তন আসছে।

করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতে ৬০ শতাংশ বাড়তি ভাড়া বাড়িয়ে দুই সিটে একজন যাত্রীকে নেওয়ার অনুমতি দিয়ে গণপরিবহন চালুর অনুমতি দিয়েছিল সরকার। সেই অনুযায়ী গত ১ জুন থেকে বাড়তি ৬০ শতাংশ ভাড়া আদায় করে আসছিল গণপরিবহনগুলো। কিন্তু কিছু দিন ধরে বাস শ্রমিক ও মালিকদের বিরুদ্ধে আসন পূর্ণ করেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। এ রকম পরিপ্রেক্ষিতে বাড়তি ভাড়া প্রত্যাহার করে স্বাভাবিক নিয়মে প্রতি সিটে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেয় সরকার। গত ২৯ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে সরকার মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বাস চালাতে হবে। তাদের অবশ্যই মাস্ক পরতে হবে। হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। অর্থাৎ যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। প্রতিটি ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD