বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
চট্টগ্রামের বোয়ালখালীতে ৪ বেকারিকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে ৪ বেকারিকে জরিমানা

তাজুল ইসলাম, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।

শনিবার (৩০ জুলাই) বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর বিভিন্ন ধারায় ঢাকা বেকারীকে ৫ হাজার টাকা, শাহ্ আমানত বেকারীকে ৫ হাজার টাকা, উৎসব বেকারীকে ১০ হাজার টাকা, দরবার বেকারীকে ৫হাজার টাকা জরিমানা করা হয় এবং বিছমিল্লাহ বেকারীকে উৎপাদন বন্ধ করে দিয়ে সিলগালা করে দেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন বলেন, সুস্থ থাকতে স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণের বিকল্প নেই। সকল বেকারি প্রতিনিধিকে স্বাস্থ্য সম্মত পরিবেশে খাবার উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD