শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
চতুর্থদিনের মতো ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন

চতুর্থদিনের মতো ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন

নিউজ ডেস্ক।।

চতুর্র্থদিনের মতো বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ট্রেনে করে এলো আরও ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন।

রবিবার (০১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে অক্সিজেনবাহী এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল এসে পৌঁছায়। এর আগে ২০০ মেট্রিক টন করে ২৪, ২৮ ও ৩০ জুলাই ৬০০ মেট্রিক টন করে অক্সিজেন নিয়ে আরও তিনটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন দেশে আসে। এ নিয়ে ট্রেনে করে ৪ দিনে ভারত থেকে ৮০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বাংলাদেশে এসেছে।

ভারতীয় সময় রবিবার সকাল সাড়ে ৭টায় ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন অক্সিজেনবাহী চতুর্থ ট্রেনটি দেশটির টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। দুপুরে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়।

কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বিকাল সাড়ে ৩ টার দিকে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যাবে।
জানা গেছে, অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রফতানিকারক প্রতিষ্ঠান হলো লিন্ডে ইন্ডিয়া।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, চতুর্থ চালানে ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে।

বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা সাইদুর রহমান জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়েছে। তারপর গন্তব্যে রওনা দেয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের ৪৮০টি রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে। ভারতে করোনা ও অক্সিজেন পরিস্থিতি উন্নত হওয়ায় বর্তমানে ওই ট্রেনে বাংলাদেশে অক্সিজেন পৌছে দিচ্ছে। এতে খরচ ও সময় দুটোই কমেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD