বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
চতুর্থীতে হাইকোর্ট যাচ্ছে ফোরাম ফর দুর্গোৎসব ঐতিহাসিক রায় পুনর্বিবেচনার আর্জি!

চতুর্থীতে হাইকোর্ট যাচ্ছে ফোরাম ফর দুর্গোৎসব ঐতিহাসিক রায় পুনর্বিবেচনার আর্জি!

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

সোমবারই দুর্গাপুজোয় মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শনে নিষেধাজ্ঞা জানিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায়ের বেঞ্চ। সেই রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আজ অর্থাৎ চতুর্থীর দিনও আদালতের দারস্থ ফোরাম ফর দুর্গোৎসব। জরুরি ভিত্তিতে আজই শুনানির আবেদন জানানো হচ্ছ।
এই আবেদনকারীদের মধ্যেয মোট চারশো পুজো কমিটি রয়েছে এই ফোরামের আওতায়। তাঁরা চান মণ্ডপ দর্শকশূণ্য রাখার যে রায় দিয়েছে আদালত, তা পুনর্বিবেচনা করা হোক। এই আবেদনকারীদের মধ্যেয মোট চারশো পুজো কমিটি রয়েছে এই ফোরামের আওতায়। তাঁরা চান মণ্ডপ দর্শকশূণ্য রাখার যে রায় দিয়েছে আদালত, তা পুনর্বিবেচনা করা হোক। সোমবার রাজ্যের সমস্ত পুজো প্যান্ডেলর ভিতরকেই দর্শক শূন্য রাখার কথা জানিয়ে দেয় আদালত। সোমবার রাজ্যের হয়ে হাইকোর্টে সওয়াল করছিলেন কিশোর দত্ত। অন্য দিকে, জনস্বার্থ মামলায় মামলাকারীদের পক্ষে লড়েন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সওয়াল জবাব শেষে আদালত স্পষ্ট জানায়, সব মণ্ডপের চারপাশে ৫-১০ মিটার জায়গা জুড়ে ব্যারিকেড দিতে হবে। নো এন্ট্রি ঘোষণা করতে হবে এই ব্যারিকেড জোনকে। সেখানে প্রবেশাধিকার শুধুই উদ্যোক্তাদের। সেই কর্মকর্তাদের নামও ঝুলিয়ে দিতে হবে মণ্ডপের বাইরে। দূরত্ব বিধি প্রণয়নের দায়ভার কলকাতা পুলিশ এবং পুজো উদ্যোক্তাদের। গোটা রাজ্যের সব পুজোই ভার্চুয়ালি দেখানোর বন্দোবস্তের পক্ষে রায় দেয় আদালত। আদালতের নির্দেশ কতটা মানা হচ্ছে, কোথায় কী ভাবে কার্যকর হল নো এন্ট্রি জোন, সবটাই হলফনামা দিয়ে রাজ্যকে আদালতকে জানাতে হবে ৫ নভেম্বর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD