শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
চাঁদাবাজির মামলা জামালপুর ঝাওলা গোপালপুর কলেজ অধ্যক্ষের ২ বছরের কারাদণ্ড

চাঁদাবাজির মামলা জামালপুর ঝাওলা গোপালপুর কলেজ অধ্যক্ষের ২ বছরের কারাদণ্ড

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে দুই বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক জহিরুল কবির এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ঝাওলা গোপালপুর কলেজে শিক্ষক পদোন্নতির জন্য অধক্ষ্য মোফাজ্জল হোসেন ওই কলেজের উপধক্ষ্য এবিএম ফরহাদ হোসেনসহ ৩ শিক্ষকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেয়। পরে কাজ করে না দেয়ায় ২০০৮ সালে উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। তিনি বললেন দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জাহিদ আনোয়ার ও এপিপি নুরুল করিম ছোটন। বিবাদীপক্ষে আনোয়ারুল করিম শাহজাহান।
রায় ঘোষনার পর অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে কলেজ ফান্ডের ১২ লাখ ৬২ হাজার ৮৬৭ টাকা আত্মসাতের আরও একটি মামলা আদালতে বিচারাধীন আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD