শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
চিত্রনায়ক ফারুকের মৃত্যুর গুজব

চিত্রনায়ক ফারুকের মৃত্যুর গুজব

নিউজ ডেস্ক।।
তারকাদের মৃত্যুর গুজব ছড়ানো আজকাল যেন একশ্রেণির মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। সেই গুজব থেকে রেহাই পেলেন না ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক।

দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার সকালে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু গুজব ছড়িয়ে পড়ে। কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবরটি ছড়িয়ে দিয়েছেন।

সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। এ বিষয়ে জানতে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। ফারহানা বলেন, ‘আলহামদুলিল্লাহ, তোমাদের প্রিয় ফারুক ভাই ভালো আছেন।’

এসময় ফারহানা পাঠান অভিনেতা ফারুকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার অভিনেতা ফারুকের মৃত্যুর গুজব ছড়ানোয় বিরক্ত তার পরিবার। গুজবকারীদের উদ্দেশ্যে ফারুকের ভাতিজি আসমা পাঠান বলেন, ‘জানি না তারা এটা করে কী শান্তি পান? একজন জীবিত মানুষকে যারা মৃত বলে প্রচার করেন তারা মানসিকভাবে ভারসাম্যহীন। ওনার পরিবার এমনিতেই তার অসুস্থতার কারণে মানসিকভাবে কষ্টে আছেন। তার ওপর তাদের এভাবে বিরক্ত করার কোনো মানে হয় না।’

এর আগে গত বছরের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ঠিক এক বছর পর আবারও কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। এতে চরম বিরক্ত তার পরিবার ও স্বজনরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD